নিউ জিল্যান্ড থেকে ফিরেছেন ক্রিকেটাররা
নিউ জিল্যান্ড থেকে ফিরেছেন ক্রিকেটাররা:![]() |
ঢাকা বিমানবন্দরে টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, টিভি থেকে নেওয়া ছবি
|
ঢাকা বিমানবন্দরে টেস্ট দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, টিভি থেকে নেওয়া ছবি
ওই দুই মসজিদের একটি, আল নূর মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। বাংলাদেশ দল যেখানে অনুশীলন করছিল, সেই হ্যাগলি ওভালের কাছেই আল নূর মসজিদ। অল্পের জন্য দল রক্ষা পায় হামলার শিকার হওয়া থেকে।
মসজিদে হামলার পর হোটেলে ফিরে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাসুদ বলেছিলেন, টিম বাসে করে মসজিদের ৫০ গজ কাছাকাছি চলে গিয়েছিলেন তারা। পরে মসজিদ থেকে রক্তাক্ত মানুষদের বেরিয়ে আসতে দেখে তারা থমকে যান।
পরে বাস থেকে নেমে হ্যাগলি পার্কের মাঝ দিয়ে ফিরে আসেন মাঠে। পরে ফেরেন হোটেলে। আর ৩-৪ মিনিট আগে পৌঁছে গেলেও তারা মসজিদের ভেতরে থাকতেন।
ভয়াবহ ওই হামলার পর টেস্ট বাতিল হয়। পরদিনই ঢাকার পথ ধরেন ক্রিকেটাররা।


কোন মন্তব্য নেই