পূর্ব লন্ডনে মুসল্লির ওপর হামলার চেষ্টা
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে এক মুসল্লির ওপর হামলার চেষ্টা হয়েছে। গতকাল শুক্রবার দুর্বৃত্তদের হাতুড়ির আঘাতে এক মুসল্লির মাথা ফেটে যায়। হামলার শিকার ব্যক্তি জুমার নামাজ আদায়ে মসজিদের উদ্দেশে যাচ্ছিলেন।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় শুক্রবার স্বাভাবিকভাবে নিরাপত্তা নিয়ে আতঙ্কে ছিলেন যুক্তরাজ্যের মুসলিমরা। মসজিদে মসজিদে ছিল পুলিশের বিশেষ নিরাপত্তা। এমন সতর্ক পরিস্থিতেই ওই হামলার ঘটনা ঘটল।
একইদিন সাউথহল শহরের আবু বকর মসজিদের দরজায় একটি জ্বলন্ত রাগ (জুতা) নিক্ষেপ করে দুর্বৃত্তরা। জুতাটি পেট্রল দিয়ে ভেজানো ছিল।
শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে মুসলিমদের সঙ্গে একাত্মতা পোষণ করতে হাজির হয়েছিলেন বিভিন্ন ধর্মীয় নেতা এবং রাজনীতিকেরা। তাঁরা ইসলাম বিদ্বেষ রুখে দাঁড়ানোর পাশাপাশি যে কোনো ধরনের বর্ণবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।


কোন মন্তব্য নেই